হাতিয়ায় দেশের প্রথম ‘হাইব্রিড সোলার-উইন্ড টাওয়ার’ স্থাপন
• ৩৬০ ডিগ্রি কোণ থেকে বাতাস ধরার জন্য উল্লম্ব অক্ষের উইন্ড টারবাইন। • চাহিদা অনুযায়ী শক্তি পরিমাপ করা যায়। • যন্ত্রাংশ লাগানোসহ সার্বিক রক্ষণাবেক্ষণ তুলনামূলক সহজ। • পরিচালন ও রক্ষণাবেক্ষণে কম খরচ হয়। • পরিবেশবান্ধব এবং নিঃশব্দে চলে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ভাবনীমূলক এই টাওয়ারটি একটি স্থায়ী গ্রিন হাইব্রিড এনার্জি সল্যুশন দিয়ে গঠিত, যার সর্বোচ্চ ১২ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার থেকে দৈনিক প্রতি ঘণ্টায় ৪২ কিলোওয়াট এবং টাওয়ারের মাথায় বসানো ৪ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন বায়ু ঘূর্ণিযন্ত্র থেকে দৈনিক ঘণ্টায় ৬ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম যার মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব। এভাবেই পরিবেশবান্ধব প্রযুক্তিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করার মাধ্যমে হাইব্রিড পাওয়ার প্ল্যান্টটি টেলিকম সিস্টেমকে সারা বছর সক্রিয় রাখে। ইডটকো গ্রুপের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’র ডিরেক্টর আইআর কুমারী নলিনী বলেন, বিগত বছরগুলোতে ইডটকোর বেশকিছু উদ্ভাবনী সল্যুশনের প্রথম পথাচলার আবাসস্থল ছিল বাংলাদেশ। এদেশের জনশক্তিকে কাজে লাগানোর মাধ্যমেই এখানকার মানুষের জন্য নতুন নতুন উদ্ভাবন ও স্থাপনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।“







